২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবছরের মধ্যে স্বাধীনতা কসোভোর লক্ষ্য: প্রধানমন্ত্রী

কসোভোর প্রধানমন্ত্রী আজিম সেকু বলেছেন, সার্বিয়ার সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতির সম্ভাবনা আর নেই। ফলে কসোভো এ বছরের মধ্যেই স্বাধীনতার পথে আগাবে। ভিয়েনায় আরেক দফা ব্যর্থ আলোচনার পর তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ভিয়েনা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কসোভোর প্রধানমন্ত্রী আজিম সেকু বলেছেন, সার্বিয়ার সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতির সম্ভাবনা আর নেই। ফলে কসোভো এ বছরের মধ্যেই স্বাধীনতার পথে আগাবে। ভিয়েনায় আরেক দফা ব্যর্থ আলোচনার পর তিনি একথা জানান। সার্বিয়া ও কসোভোর মধ্যে সমঝোতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারীরা আগমী ১০ ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করবেন। সার্বিয়া স্বায়ত্ত্বশাসন দিতে চাইলেও কসোভো চাইছে স্বাধীনতা। অস্ট্রিয়ার দৈনিক 'দার স্টান্ডার্ড' পত্রিকায় আজিম সেকু বলেন, "কসোভো চায় একটি স্থায়ী সমাধান এবং সেটি ১০ ডিসেম্বরের পরপরই। তবে সেটা শান্তিপূর্ণভাবে এবং আন্তর্জাতিক স