করাচি, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বলেছেন, তিনি সেনাশাসক মুশাররফের সঙ্গে দেখা করছেন না কিংবা কোনো আলোচনায় বসছেন না। জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে মুশাররফের সঙ্গে কোনো ত্ত্বাবধায়ক সরকারে তার যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানান বেনজির। মঙ্গলবার ইসলামাবাদ যাওয়ার পথে করাচি বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।
জরুরি অবস্থা জারির পর বর্তমান অবস্থায় তিনি মুশাররফের সঙ্গে কোনো তত্ত্বাবধায়ক সরকারে যোগ দিবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বেনজির বলেন, "না, তার সঙ্গে দেখা করারও কোনো ইচ্ছে নেই আমার।"
বেনজির জানান, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় বিরোধী দলগুলোর একটি জোটের বৈঠক করার জন্য তিনি রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী জানান, পূর্ব পরিকল্পনা মতো এখনও রাওয়ালপিণ্ডিতে দলীয় জনসমাবেশে ভাষণ দেওয়ার ইচ্ছা আছে তার।
প্রসঙ্গত, জরুরি অবস্থা জারির আগে এ বছরের শুরু থেকেই মুশাররফের সঙ্গে বেনজিরের একটি সমঝোতার প্রক্রিয়া ছিল পাকিস্তানের রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয়। অবশ্য শেষ পর্যন্ত রাজনৈতিক জোট গঠন করে নির্বাচন করার মতো ওইরকম কোনো সমঝোতা না হলেও বেনজিরের নির্বিঘে
bdnews24