২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান বুশের

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে জরুরি অবস্থা প্রত্যাহার করে সত্ত্বর নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তবে জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি সংক্রান্ত কোনো বক্তব্য দেননি তিনি। শনিবার পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর প্রথম প্রকাশ্য মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেন, মুশাররফের কাছে এ আহ্বান এবং বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে দিক-নির্দেশনা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 06:09 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ওয়াশিংটন, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে জরুরি অবস্থা প্রত্যাহার করে সত্ত্বর নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তবে জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি সংক্রান্ত কোনো বক্তব্য দেননি তিনি। শনিবার পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর প্রথম প্রকাশ্য মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেন, মুশাররফের কাছে এ আহ্বান এবং বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে দিক-নির্দেশনা দিয়েছেন। হোয়াইট হাউসে তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক শেষে বুশ বলেন, "আমরা আশা করছি যত শিগগির সম্ভব সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রেসিডেন্ট তার উর্দি ছেড়ে দেবেন। আমাদের আশা হচ্ছে যে যত শিগগির সম্ভব তিনি গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করবেন।" বুশ বিশেষভাবে উল্লেখ করেন যে, মুশাররফ "চরমপন্থী এবং উগ্রপন্থিদের বিরুদ্ধে একজন শক্তিশালী যোদ্ধা। কেননা, সব কিছুর ওপর তারা তাকে তিন থেকে চার বার হত্যা করার চেষ্টা চালিয়েছে।" এর আগে পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর দেশটিতে যুক্তরাষ্ট্রের সব সাহায্য পুনর্বিবচনা করা হচ্ছে বলে জানিয়েছিল ওয়াশিংটন। যদিও সেসব সাহায্যের যে কোনো ধরনের কর্তন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের সহযোগিতার বিষয়টিকে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ১০ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৪৫ ঘ.