ইসলামাবাদ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্ধারিত সময়েই পাকিস্তানে জাতীয় নির্বাচন হবে। সোমবার প্রধানমন্ত্রী শওকত আজিজ এ কথা জানিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেলও বলেছেন, জানুয়ারি মাঝামাঝি নির্বাচন হবে।
জরুরি অবস্থা জারি করা সত্ত্বেও পাকিস্তানে জানুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন নিশ্চিত করতে পশ্চিমা মিত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শওকত আজিজ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, "আমাদের ভাবনা হল নির্ধারিত সময়েই নির্বাচন করা।"
অ্যাটর্নি জেনারেল মালিক আবদুল কাইয়ুম বলেন, "নির্বাচন বিলম্বিত করার কোন চিন্তাভাবনা সরকারের নেই। ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এর পর ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২১১৪ ঘ.
bdnews24