২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের শাসনামলেই মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির আশাবাদ রাইসের

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাকতে থাকতেই ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি হতে পারে বলে সোমবার আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। বুশের প্রেসিডেন্সির মেয়াদ শেষ হচ্ছে ২০০৯ সালের জানুয়ারিতে। তার আগেই মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি হবে বলে আশাবাদী রাইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাকতে থাকতেই ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি হতে পারে বলে সোমবার আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। বুশের প্রেসিডেন্সির মেয়াদ শেষ হচ্ছে ২০০৯ সালের জানুয়ারিতে। তার আগেই মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি হবে বলে আশাবাদী রাইস। রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্য সম্মেলন ইসরায়েল-ফিলিস্তিন সঙ্কট সমাধান নিয়ে আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশা করেন। আর এর মধ্য দিয়েই ইসরায়েল-ফিলিস্তিন বুশ প্রশাসন আমলেই তাদের লক্ষ্য পূরণে সক্ষম হবে বলেও বিশ্বাস করেন তিনি। রাইস সোমবার মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক মিশন শুরু করেছেন। একদিনের আলোচনার পরও এটি পরিস্কার যে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে এখনও অনেক মতপার্থক্য রয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের নিরাপত্তা ইস্যুটি সমাধান না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে কোনো চুক্তির পথে এগুবে না। রাইস তার এই মিশনে ইসরায়েল-ফিলিস্তিন দুপক্ষকেই আশ্বস্ত করার চেষ্টা নেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ঘ.