২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজির প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার

ফিজির সেনানায়ক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামাকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের তিনজনের বিরুদ্ধে সেনাবিদ্রোহের উস্কানি, হত্যার ষড়যন্ত্র এবং রাজনৈতিক ছলচাতুরীর আশ্রয় নেওয়ার অভিযোগ আনা হয়েছে সোমবার। আটকদের মধ্যে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সাবেক সেনারাও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন দেশটির পুলিশ প্রধান। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটির কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

সুভা, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিজির সেনানায়ক প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামাকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের তিনজনের বিরুদ্ধে সেনাবিদ্রোহের উস্কানি, হত্যার ষড়যন্ত্র এবং রাজনৈতিক ছলচাতুরীর আশ্রয় নেওয়ার অভিযোগ আনা হয়েছে সোমবার। আটকদের মধ্যে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং সাবেক সেনারাও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন দেশটির পুলিশ প্রধান। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটির কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। ফিজির সেনাপ্রধান বাইনিমারামা ২০০৬ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ফিজির ক্ষমতা দখল করেন। ২০০৯ সালে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। কিন্তু দেশে সেনাসমর্থনপুষ্ট সরকারের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হলেও নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত চারটি সামরিক অভ্যুত্থানের শিকার হয়েছে ফিজি। প্রধানমন্ত্রী বাইনিমারামা সোমবার এক বিবৃতিতে বলেছেন, "অন্তর্বর্তী সরকারের প্রতিশ্র"ত এবং গৃহীত কর্মকাণ্ডকে নস্যাৎ করার মতো চরমপন্থী পদক্ষেপ নেওয়ার আশঙ্কা ছিল এসব লোকদের কাছ থেকে।" তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হচ্ছে সবার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ একটি পরিবেশ নিশ্চিত করা।" ফিজির পুলিশ কমিশনার এলেসা টেলেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চেয়ে বলেছেন, "আমাদের গোয়েন্দাদের কাছে খবর আছে সন্দেহভাজন আরও বহু লোক এরকম সশস্ত্র অবস্থায় রয়েছে। এর প্রেক্ষিতে আমরা সেনাবাহিনীর সাহায্য চাইছি, কারণ বিষয়টি সামাল দেওয়ার ক্ষমতা এককভাবে পুলিশের নেই।" এদিকে, এ হত্যা ষড়যন্ত্র ও বিদ্রোহী প্রচেষ্টার সঙ্গে বিদেশি সাহায্য সংস্থা ও প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক থাকতে পারে ধারণা করছে পুলিশ। ফিজির গণমাধ্যম এ খবর জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমমটি/এলকিউ/১৭২৮ ঘ.