২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি গৃহবন্দি নই: মুশাররফ

পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ সোমবার তার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে টেলিফোনে রয়টার্সকে বলেছেন, তিনি গৃহবন্দি নন। জরুরি অবস্থা জারি করায় তার সিদ্ধান্তে অসন্তুষ্ট সেনা কর্মকর্তারা তাকে গৃহবন্দি করে ফেলেছেন বলে পাকিস্তানজুড়ে গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তিনি একথা বললেন। মুশাররফকে গৃহবন্দি করা হয়েছে এমন গুজবের সত্যতা জানতে চেয়ে পাকিস্তানের বিভিন্ন শহর থেকে দেশটির প্রধান প্রধান সংবাদমাধ্যম অফিসে সকাল থেকেই অগণিত ফোন আসতে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 09:16 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ইসলামাবাদ, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ সোমবার তার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে টেলিফোনে রয়টার্সকে বলেছেন, তিনি গৃহবন্দি নন। জরুরি অবস্থা জারি করায় তার সিদ্ধান্তে অসন্তুষ্ট সেনা কর্মকর্তারা তাকে গৃহবন্দি করে ফেলেছেন বলে পাকিস্তানজুড়ে গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তিনি একথা বললেন। মুশাররফকে গৃহবন্দি করা হয়েছে এমন গুজবের সত্যতা জানতে চেয়ে পাকিস্তানের বিভিন্ন শহর থেকে দেশটির প্রধান প্রধান সংবাদমাধ্যম অফিসে সকাল থেকেই অগণিত ফোন আসতে থাকে। জেনারেল মুশাররফ রয়টার্সকে টেলিফোনে বলেন, "এটা সর্বোচচ মাত্রার রসিকতা"। তিনি জানান, এ মূহুর্তে প্রায় ৮০ জনের মতো বিদেশি কূটনীতিক প্রেসিডেন্ট প্রাসাদে রয়েছেন। তাদের কাছে জরুরি অবস্থা জারির বিষয়টি ব্যাখ্যা করছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০০ ঘ.