২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে ক্ষমতা ছাড়ার আহ্বান নওয়াজ শরীফের

পাকিস্তানের সেনাশাসক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মুশাররফ দেশে জরুরি অবস্থা জারির পরদিন রোববার তিনি এই আহ্বান জানালেন। সৌদি আরব থেকে টেলিফোনে নওয়াজ শরীফ স্কাই নিউজকে জানান, তার দেশে ফেরার প্রবল ইচ্ছা আছে। তিনি বলেন, "আমি আমার সৌদি আশ্রয়দাতাদের সঙ্গে দেশে ফেরার বিষয়ে আলোচনা করছি। পাকিস্তানের জনগণও আমার দেশে ফেরার আশায় আছে। তারা চায় দেশে ফিরে আমি আমার ভূমিকা পালন করি।" >>পাকিস্তানে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার হতে পারেন বেনজির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 06:01 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

লন্ডন, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনাশাসক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মুশাররফ দেশে জরুরি অবস্থা জারির পরদিন রোববার তিনি এই আহ্বান জানালেন। সৌদি আরব থেকে টেলিফোনে নওয়াজ শরীফ স্কাই নিউজকে জানান, তার দেশে ফেরার প্রবল ইচ্ছা আছে। তিনি বলেন, "আমি আমার সৌদি আশ্রয়দাতাদের সঙ্গে দেশে ফেরার বিষয়ে আলোচনা করছি। পাকিস্তানের জনগণও আমার দেশে ফেরার আশায় আছে। তারা চায় দেশে ফিরে আমি আমার ভূমিকা পালন করি।" মুশাররফের এখন কি করা উচিৎ- এ প্রশ্নের জবাবে নওয়াজ বলেন, "তার উচিৎ ক্ষমতা ছেড়ে দেওয়া। কারণ তিনি এখন সমস্যারই অংশ। তিনি যত বেশিদিন ক্ষমতা ধরে রাখবেন, পাকিস্তান তত বেশি অরাজকতার দিকে এগুবে।" গত কয়েক দিনের গুজবের ইতি টেনে জেনারেল মুশাররফ শনিবার দেশে জরুরি অবস্থা জারি করেন। এর পরপরই শুরু হয় ব্যাপক ধড়পাকড়। গত ২৪ ঘণ্টায় শত শত বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী ও মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্পদ্রায় জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়েছে। পাকিস্তানকে সাহায্যের বিষয়টি যুক্তরাষ্ট্র পুনর্বিবেচনা করতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের মন্তেব্যের বিষয়ে নওয়াজ শরীফ বলেন, "শুধু পুনর্বিবেচনা করবে একথা বলাই যথেষ্ট নয়।" তিনি আরও বলেন, "আমি মনে করি পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচিৎ কঠোর ভাষায় মুশারফের নিন্দা করা" মুশাররফ তার ব্যাক্তিগত উদ্দেশ্যে সমস্ত জাতিকে জিম্মি করে ফেলেছেন উল্লেখ করে নওয়াজ শরীফ বলেন, "শনিবার ছিল পাকিস্তানের জন্য একটি মর্মান্তিক দিন।" তিনি আরও বলেন, মুশাররফ জরুরি অবস্থা জারি করেননি, সামরিক আইন জারি করেছেন। তিনি এখন শত শত রাজনৈতিক নেতাকর্মীকে আটক করছেন। দেশটাই অরাজকতার দিকে এগুচেছ। সাত বছর নির্বাসনে থাকার পর গত সেপ্টেম্বরে নওয়াজ শরীফ দেশে ফেরেন। এরপর বিমানবন্দরে তাকে আটক করে কয়েক ঘণ্টার মধ্যে আবার নির্বাসনে পাঠানো হয়। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উৎখাত করে জেনারেল মুশাররফ পাকিস্তানের ক্ষমতা দখল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/০০২০ ঘ.