২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে সাহায্যের বিষয়টি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানে জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে দেশটিকে দেওয়া আর্থিক সাহায্যের বিষয়টি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ইসলামাবাদ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে দেশটিকে দেওয়া আর্থিক সাহায্যের বিষয়টি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার একথা জানিয়েছেন। সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতার বিনিময়ে যুক্তরাষ্ট্র গত পাঁচ বছরে পাকিস্তানকে প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য দিয়েছে। গত শনিবার প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ দেশে জরুরি অবস্থা জারি করায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। জেরুসালেমে সাংবাদিকদের রাইস বলেন, "পাকিস্তানকে অর্থিক সাহায্যের বিষয়টি যুক্তরাষ্ট্র অবশ্যই পুনর্বিবেচনা করবে। তবে তিনি জানান, সন্ত্রাসবিরোধী ইস্যুতে পাকিস্তানকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র রাজি আছে। কয়েক দিনের গুজবের অবসান ঘটিয়ে গত শনিবার প্রেসিডেন্ট মুশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন। এর পরপরই শুরু হয় গণগ্রেপ্তার অভিযান। গত ২৪ ঘণ্টায় শত শত রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী ও মানবাধিকার কর্মীকে গ্রেপ