২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সঙ্কট সম্পর্কে ছায়া ফেলবে না: ভারতের আশাবাদ

পাকিস্তানের সঙ্কটে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে ভারত বলেছে, এ সঙ্কট দু'দেশের সম্পর্কে ছায়া ফেলবে না বলেই তারা আশা করে। এর মধ্য দিয়ে পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানের সঙ্গে স্থিতিশীলতার পাশাপাশি নড়বড়ে শান্তি প্রক্রিয়া চলমান রাখার ভারতের প্রয়োজনীয়তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 03:34 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

নয়াদিল্লি, নভেম্বর, ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সঙ্কটে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে ভারত বলেছে, এ সঙ্কট দু'দেশের সম্পর্কে ছায়া ফেলবে না বলেই তারা আশা করে। এর মধ্য দিয়ে পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানের সঙ্গে স্থিতিশীলতার পাশাপাশি নড়বড়ে শান্তি প্রক্রিয়া চলমান রাখার ভারতের প্রয়োজনীয়তারই বহিঃপ্রকাশ ঘটেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জারি করা জরুরি অবস্থার কারণে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কমনওয়েলথ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু অনেক বেশি সতর্ক রয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "পাকিস্তান যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তার জন্য আমরা দু:খিত। আমাদের বিশ্বাস, অবিলম্বে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং স্থিতিশীলতা ও গণতন্ত্রের পথে পাকিস্তানের উত্তোরণ ঘটবে।" ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তান সঙ্কট নিয়ে ইতোমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীও সঙ্গে আলোচনা করেছেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া একথা জানিয়েছে। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৫ঘ.