টোকিও, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর/ রয়টার্স)--- জাপানের প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির নেতা ইচিরো ওজায়া দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন জোটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইয়োসো ফুকুদার প্রস্তাব তার দল প্রত্যাখান করার একদিন পর রোববার তিনি এ সিদ্ধান্তের কথা জানালেন।
পার্লামেন্টে অচলাবস্থা অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী ফকুদা গত শুক্রবার ডেমোক্রেটিক পার্টিকে নতুন জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তাৎক্ষণিভাবে ওজায়ার দল ওই প্রস্তাব প্রত্যাখান করে।
রোববার এক সংবাদ সম্মেলনে ওজায়া বলেন, "দায়িত্ব নেওয়ার জন্য এবং প্রধানমন্ত্রীর নতুন জোটে যোগ দেওয়ার ব্যাপারে যে সংশয় সৃষ্টি হয়েছে তা এড়াতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
মহাজোটে যোগ দেওয়ার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন গণমাধ্যমের এমন খবর তিন অস্বীকার করেছেন। তবে ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনার ব্যপারে তিনি দলের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করেন।
দল থেকে সরে দাড়াচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওজায়া জানান, তিনি তার দল ত্যাগ করছেন না তবে ভবিষ্যত রাজনৈতিক ক্যারিয়ার বিষয়ে তিনি সময় নিয়ে ভাবতে চান।
ডেমোক্রেটিক পার্টি ও তার ছোট ছোট মিত্ররা গত জুলাইতে নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
বিশ্লেষকরা বলছেন, ওজায়া যদি দল ত্যাগ করেন এবং সমর্থকদের সঙ্গে নিয়ে যান তাহলে দল ভেঙে যেতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ঘ.
bdnews24