ইয়াঙ্গুন, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে সফররত জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি রোববার দেশটিতে আটক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার জন্য নিয়োজিত মিয়ানমার জান্তার মধ্যস্থতাকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মিয়ানমারের চলমান সঙ্কট নিরসনে সামরিক জান্তা ও বিরোধীদলীয় নেতাদের মধ্যে সংহতি আলোচনা শুরু করার লক্ষ্যে এ সফর করছেন গাম্বারি। তবে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি চার্লস পেত্রিকে দেশটিতে থেকে বের করে দেওয়া সংক্রান্ত জান্তা সরকারের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গাম্বারির এ সফর বেশ জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে।
জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি শনিবার মিয়ানমার পৌঁছান। সা
bdnews24