লাহোর, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান লাহোরে গৃহবন্দি হওয়ার কয়েক ঘন্টা পরই রোববার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির পরপরই ইমরানকে গৃহবন্দি করা হয়।
ইমরানের এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, " ইমরানসহ তার ৮ জন সমর্থককে পুলিশ আটক করে। ইমরান পালাতে পারলেও তার সমর্থকরা এখনও আটক আছেন। ইমরানের বাড়ির বাইরে এখনও কড়া পুলিশ প্রহরা রয়েছে।"
ক্রিকেটে ১৯৯২ সালে পাকিস্তান দলকে বিশ্বকাপ এনে দেওয়া তারকা ইমরান খান প্রেসিডেন্ট মুশাররফের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২২ঘ.
bdnews24