ইসলামাবাদ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নির্বাসিত নওয়াজ শরীফ বলেছেন, দেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে এক ধরনের সামরিক শাসন বলে উল্লেখ করেছেন তিনি।
ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএন এর সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে নওয়াজ শরীফ বলেন, " আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে চলেছি। দেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে।"
তার এ সাক্ষাতকারটি পাকিস্তানের ডন টেলিভিশনও প্রচার করেছে।
১৯৯৯ সালে জেনারেল মুশাররফ রক্তপাতহীন এক অভ্যুত্থানে নওয়াজ শরীফকে উৎখাত করেন এবং তাকে সৌদি আরবে নির্বাসনে পাঠান। স
bdnews24