ওয়াশিংটন, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সিনেট বৃহস্পতিবার জনপ্রিয় শিশু স্বাস্থ্য বিল অনুমোদন করেছে। প্রেসিডেন্ট বুশ এই বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। বিলটি আইনে পরিণত হলে সিগারেট ও তামাকজাত পণ্যে কর বৃদ্ধি পাবে।
সিনেট ৬৪-৩০ ভোটে বিলটি অনুমোদন দেয়। স্বল্প আয়ের পরিবার যারা ব্যক্তিগতভাবে বীমা করতে পারেন না এমন পরিবারের প্রায় এক কোটি শিশুকে এই বিলের আওতায় স্বাস্থ্য বীমা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
এই প্রকল্পে অর্থায়নের জন্য সিগারেট ও তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি করা হবে। বিলটি এখন প্রেসিডেন্ট বুশের কাছে যাবে। তিনি আগেই এই বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, ভেটো হুমকি থাকা সত্ত্বেও সিনেট বড় ধরনের ত্র"টিসহ বিলটি পাস করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন, "বিলের ত্র"টিগুলো বিবেচনা করা এবং এমনভাবে আইনটি করতে হবে যাতে দরিদ্র শিশুরাই প্রথমে এই সেবা পায় এবং করও না বাড়ে।"
প্রতিনিধি পরিষদ গত সপ্তাহে ২৫৬-১৪২ ভোটে বিলটি অনুমোদন দেয়। তবে বুশের ভেটো ঠেকানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন তারা বিলটিতে দিতে পারেনি। বুশ এর আগে এই বিলের প্রাথমিক পদক্ষেপে ভেটো দিয়েছিলেন।
এই বিলে পাস হলে আগামী পাঁচ বছরে শিশু স্বাস্থ্য প্রকল্পে ছয় হাজার কোটি ডলার ব্যয় করা হবে। বর্তমানে এই প্রকল্পে পাঁচ বছরের জন্য বরাদ্দের সীমা আড়াই হাজার কোটি ডলার। সিগারেট ও তামাকজাত পণ্যে কর বাড়িয়ে এই অতিরিক্ত অর্থের যোগান দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৭ঘ.
bdnews24