২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে দক্ষিণ এশীয় শ্রমিকদের বিক্ষোভ, ৮০০বন্দি

দুবাইয়ে মজুরি বাড়ানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে সেদেশে কর্মরত দক্ষিণ এশীয় শ্রমিকরা শনিবার ব্যাপক বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ঘটনাস্থল এবং শ্রমিকদের আবাসিক এলাকাগুলো থেকে প্রায় ৫,০০০ জনকে আটক করে দুবাই পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

দুবাই, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দুবাইয়ে মজুরি বাড়ানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে সেদেশে কর্মরত দক্ষিণ এশীয় শ্রমিকরা শনিবার ব্যাপক বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ঘটনাস্থল এবং শ্রমিকদের আবাসিক এলাকাগুলো থেকে প্রায় ৫,০০০ জনকে আটক করে দুবাই পুলিশ। অধিকাংশ শ্রমিককে পরে মুক্তি দেওয়া হলেও বৃহস্পতিবারও কমপক্ষে ৮০০ শ্রমিক পুলিশের হাতে বন্দি ছিল বলে জানিয়েছে দি গালফ নিউজ পত্রিকা। সংযুক্ত আরব আমীরাতের দুবাইয়ে ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা বহুদিন ধরেই নিম্ন মজুরি, অমানবিক আবাসন ব্যবস্থা ও অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং মালিকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে আসছে। নিয়োগদাতা প্রতিষ্ঠান ও সরকারি কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। শনিবার পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং এই মারাত্মক সহিংস অবস্থা সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় শ্রমিক বলেন, "শ্রমিকরা মজুরি বাড়ানোর জন্য দাবি জানাচ্ছিল....আকস্মিকভাবেই তারা কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা রাস্তায় যান চলাচল বন্ধ করে দিলে পুলিশ এতে বাধা দেয়। শ্রমিকরা তাদের ওপর চড়াও হয়। পুলিশ শ্রমিকদের আবাসিক এলাকায় অভিযান চালায় এবং তাদের অনেককে আটক করে নিয়ে যায়।" আটক শ্রমিকদের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের সহকর্মীরা। অপর এক মিশরীয় শ্রমিক বলেন, " কাউকে কাউকে হয়তো দেশে ফেরৎ পাঠানো হবে। আর যারা বিক্ষোভে যোগ দেয়নি কিংবা সেসময় কাজে ছিল তাদের হয়তো জেল থেকে ছাড়া হতে পারে।" দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে তেলসমৃদ্ধ দুবাইয়ের উন্নতিতে অবদান রেখে আসা দক্ষিণ এশীয় শ্রমিকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না দেওয়ার বিষয়টি সা