২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেকের বিরুদ্ধে তুরস্ককে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার রাইসের

ইরাকে ঘাঁটি গেড়ে তুরস্কে হামলা চালানো পিকেকে বিদ্রোহিদের বিরুদ্ধে 'কার্যকর ব্যবস্থা' নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে শুক্রবার এ ব্যাপারে আঙ্কারা কর্তৃপক্ষকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। তবে ইরাকে হামলা চালানোর ব্যাপারে সংযত থাকার জন্য আঙ্কারার প্রতি জোরালো আহ্বানও জানান তিনি। (আরও তথ্যসহ) >>সংঘর্ষের গণতান্ত্রিক সমাধানের পথ খোলা: পিকেকে নেতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

শ্যানন, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে ঘাঁটি গেড়ে তুরস্কে হামলা চালানো পিকেকে বিদ্রোহিদের বিরুদ্ধে 'কার্যকর ব্যবস্থা' নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে শুক্রবার এ ব্যাপারে আঙ্কারা কর্তৃপক্ষকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। তবে ইরাকে হামলা চালানোর ব্যাপারে সংযত থাকার জন্য আঙ্কারার প্রতি জোরালো আহ্বানও জানান তিনি। (আরও তথ্যসহ) তুরস্ক সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকানের সঙ্গে আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে রাইস বলেন, "সন্ত্রাস নির্মূল করতে হলে লেগে থাকতে হবে। প্রতিশ্র"তি পূরণ করতে হবে। সন্ত্রাস নির্মূল করা খুবই কঠিন সমস্যা, খুবই কঠিন কাজ।" তিনি আরও বলেন, "সন্ত্রাস নির্মূলে যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞার ব্যাপারে কারওই কোনো সন্দেহ নেই। আমাদের উভয়ের শত্র"ই এক এবং এদের মোকাবিলায় আমাদের একইরকম দৃষ্টিভঙ্গি থাকাও প্রয়োজন।" এর আগেও রাইস বলেছিলেন, "কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্ক এবং আমাদের শত্র"পক্ষ।" কিন্তু তিনি এও বলেন যে, ন্যাটো মিত্র দেশ তুরস্কের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে করে উত্তর ইরাক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে।" ওয়াশিংটনও তুরস্কের পথ ধরে পিকেকে বিচ্ছিন্নতাবাদীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে রাইস ইঙ্গিত দেন। সাংবাদিকদের রাইস বলেন, "আমরা এ ব্যাপারে নিশ্চিত যে, উত্তর ইরাক পরিস্থিতি অস্থিতিশীল হলে তাতে তুরস্ক, আমাদের কিংবা ইরাকিদেও কারোই স্বার্থ সিদ্ধি হবে না। আর এটাই হচ্ছে সংযত থাকতে বলার কারণ। তবে পিকেকে'র হুমকি মোকাবিলায় যে কার্যকর কিছু একটা করা প্রয়োজন সেটা আমরা বুঝি। পিকেকে যেমন তুরস্কের শত্র" তেমন যুক্তরাষ্ট্রেরও।" তুরস্ক ইতোমধ্যেই পিকেকে হুমকি মোকাবিলায় উত্তর ইরাকে হামলা চালানোর জন্য সীমান্তে সেনা সমাবেশ করেছে। কিন্তু ইরাক, যুক্তরাষ্ট্র একযোগে আঙ্কারাকে বড় ধরনের কোনো অভিযান চালানো থেকে বিরত থাকতে বলেছে। পিকেকে'র বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা বলতে কি বোঝাতে চাইছেন তা ব্যাখ্যা করে রাইস বলেন, "এটি এমন এক ধরনের ব্যবস্থা যাতে করে হুমকিও মোকাবিলা করা যাবে আবার পরিস্থিতিও খারাপের দিকে যাবে না। আমাদেরকে কার্যকর কৌশল খুঁজে বের করতে হবে।" তবে সেটি কি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাইস অস্বীকৃতি জানান।" তুরস্ক সফরকালে বাবাকানের সঙ্গে বৈঠকে রাইস ইতোমধ্যেই পিকেকে মোকাবিলায় সামগ্রিক কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। পিকেকে বিদ্রোহিরা ইরাককে তুরস্কে হামলা চালানোর জন্য ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। বাবাকান বলেছেন, "রাইসের এ সফরের মধ্য দিয়ে পিকেকে'র বিরুদ্ধে ন্যাটো মিত্র দেশদুটির ঘনিষ্ঠ সহযোগিতার সূচনা হল।" আগামী দিনগুলোতে এ সহযোগতা আরও জোরালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৭ঘ.