২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিরোশিমায় পরমাণু বোমা ফেলা মার্কিন পাইলট মারা গেছেন

জাপানের হিরোশিমায় পরমাণু বোমা নিক্ষেপকারী মার্কিন বিমানের পাইলট পল টাইবেটস বৃহস্পতিবার মারা গেছেন। একটি মার্কিন পত্রিকা এ খবর জানিয়েছে। 'কলোম্বাস ডেসপাস' নামের একটি পত্রিকা তাদের অনলাইন সংস্করণে জানায়, শিকাগোর ওহাইয়োতে নিজের বাড়িতেই টাইবেটস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদ রোগে আক্রান্ত হওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণে তারা মৃত্যু হয়। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষের দিকে ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরীতে বিশ্বের প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র। যদিও এর আগে তারা এই বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে যে বিমানটি 'লিটল বয়' নামের ওই পরমাণু বোমাটি হিরোশিমায় বহন করে নিয়ে যায় তার পাইলট ছিলেন পল টাইবেটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 06:32 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

শিকাগো, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের হিরোশিমায় পরমাণু বোমা নিক্ষেপকারী মার্কিন বিমানের পাইলট পল টাইবেটস বৃহস্পতিবার মারা গেছেন। একটি মার্কিন পত্রিকা এ খবর জানিয়েছে। 'কলোম্বাস ডেসপাস' নামের একটি পত্রিকা তাদের অনলাইন সংস্করণে জানায়, শিকাগোর ওহাইয়োতে নিজের বাড়িতেই টাইবেটস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদ রোগে আক্রান্ত হওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণে তারা মৃত্যু হয়। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষের দিকে ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরীতে বিশ্বের প্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র। যদিও এর আগে তারা এই বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে যে বিমানটি 'লিটল বয়' নামের ওই পরমাণু বোমাটি হিরোশিমায় বহন করে নিয়ে যায় তার পাইলট ছিলেন পল টাইবেটস। ছয় ঘণ্টা ওড়ার পর বিমানটি হিরোশিমার আকাশে পৌঁছায়। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে টাইবেটসের বিমানের ক্রুরা বোমাটি হিরোশিমা নগরীতে নিক্ষেপ করে। পরে বোমার ধ্বংসযজ্ঞ সম্পর্কে টাইবেটস বলেছিলেন, "কবি দান্তে যদি ওই সময় আমাদের সঙ্গে বিমানে থাকতেন তাহলে তিনি আতঙ্কে শিহরিত হতেন। কয়েক মিনিট আগেও আমরা শহরটাকে পরিস্কার দেখতে পাচ্ছিলাম। কিন্তু বোমাটি ফেলার পরপরই ধোঁয়া আর আগুনের কুণ্ডুলিতে ভরে যায় সমস্ত শহর।" বোমাটির বিস্ফোরণের পরপরই নিহত হয়েছিলেন প্রায় ৭৮ হাজার মানুষ। আর ১৯৪৫ সালের শেষের দিকে নিহতের সংখ্যা দাড়ায় প্রায় এক লাখ ৪০ হাজার। পরমাণু হামলার আগে শহরটির লোকসংখ্যা ছিল সাড়ে তিন লাখ। ওই হামলার তিন দিন পরেই ৯ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের অন্য শহর নাগাসাকিতে 'ফ্যাট ম্যান' নামে আরেকটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএসবি/০০২৪ ঘ.