২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কড়া নিষেধাজ্ঞা ঠেকিয়ে রেখেছে চীন-রাশিয়া : যুক্তরাষ্ট্র

চীন ও রাশিয়া গত কয়েক মাস ধরে ইরানে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ ঠেকিয়ে রেখেছে বলে অভিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান দু সপ্তাহের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ না করলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ প্রয়োগ করা হবে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ভিয়েনা নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন ও রাশিয়া গত কয়েক মাস ধরে ইরানে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ ঠেকিয়ে রেখেছে বলে অভিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান দু সপ্তাহের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ না করলে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ প্রয়োগ করা হবে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে। এদিকে, ব্রিটেনের পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার জানিয়েছে, বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনার জন্য শুক্রবারই লণ্ডনে বৈঠকে বসবে। মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে ফলপ্রসু আলোচনার জন্য গত ২৪ মার্চ নিষেধাজ্ঞা প্রস্তাবের পর থেকে ইরানকে অনেক সময় দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে তারা অগ্রগতি দেখাতে পারেনি।" তিনি বলেন, "তখন থেকেই চীন এবং রাশিয়া ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে বাধা দিয়ে আসছে।" ইরানের অন্যতম বাণিজ্যিক অংশীদার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া মনে করে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের জন্য ইরানকে আরও সময় দেওয়া প্রয়োজন। বার্নস বলেন, আমরা আশা করছি ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে খুব শিগগির তৃতীয় প্রস্তাবনা পাস করা সম্ভব হবে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন আমাদের সঙ্গে আছে। ইরানের সঙ্গে যাদের তুলনামূলক বেশি বাণিজ্য আছে তাদের বাণিজ্য কমিয়ে আনা উচিত। গত বুধবার ইরান সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা চালায় তাহলে ইরাকের চেয়েও বেশি দুরাস্থার মধ্যে পড়বে। ব্রিটিশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, "ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং চীনের রাজনৈতিক পরিচালকরা ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার বৈঠকে বসবে।" পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে চাপে রাখাই বৈঠকের উদ্দেশ্য। তিনি আরও বলেন, "ইরান আন্তর্জাতিক স