২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিবীয় অঞ্চলে ঝড়ে ৯০ জনের বেশি নিহত

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় 'নোয়েল' এর আঘাতে ক্যারিবীয় অঞ্চলের ডোমিনিকান রিপাবলিক এবং পার্শ্ববর্তী হাইতিতে বুধবার পর্যন্ত ৯০ জনের বেশি লোকের প্রণহানি হয়েছে। ঘণ্টায় প্রায় ৬০ মাইল বেগের দমকা হাওয়ার পাশপাশি ভারী বর্ষণ অব্যাহত থাকায় ডোমিনিকান রিপাবলিক, হাইতি, কিউবা ও জ্যামাইকার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

সান্তো ডোমিঙ্গো, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রীষ্মমণ্ডলীয় ঝড় 'নোয়েল' এর আঘাতে ক্যারিবীয় অঞ্চলের ডোমিনিকান রিপাবলিক এবং পার্শ্ববর্তী হাইতিতে বুধবার পর্যন্ত ৯০ জনের বেশি লোকের প্রণহানি হয়েছে। ঘণ্টায় প্রায় ৬০ মাইল বেগের দমকা হাওয়ার পাশপাশি ভারী বর্ষণ অব্যাহত থাকায় ডোমিনিকান রিপাবলিক, হাইতি, কিউবা ও জ্যামাইকার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। নোয়েল এর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডোমিনিকান রিপাবলিকে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় রাজনীতিক এবং বাসিন্দারা জানান, কয়েক দিনের ভারী বর্ষণের কারণে এল দুয়ে এবং হেইনা নদীর পানি উপচে তলিয়ে গেছে রাজধানী সান্তো ডোমিঙ্গোর ২৬ মাইল দূরবর্তী ভিলা আল্টাগ্রাসিয়া গ্রাম। সেখানে কমপক্ষে ২৫ জন পানিতে ডুবে মারা গেছে এবং ৫০-১০০ জন নিখোঁজ রয়েছে। গৃহহীন হয়ে পড়েছে গ্রামটির অসংখ্য পরিবার। নোয়েল এর কবল থেকে গ্রামটির বেঁচে যাওয়া বাসিন্দারা জানিয়েছেন, ২০০ ঘর-বাড়ির অধিকাংশই পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। লুইস মেলো নামের এক বাসিন্দা বলেন, "সেখানে অনেক লাশ আছে।" ডোমিনিকান আইনপ্রণেতা মারিনো মেনদোজা জানান, নদী দুটোর তীরের ওপর তিনি ২৫ থেকে ৩০টি লাশ দেখতে পেয়েছেন। ডোমিনিকান প্রেসিডেন্ট লিওনেল ফারনান্দেজ বুধবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ে ৫৬ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ হয়েছে বলে সরকারি হিসাবে জানানো হয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে। এদিকে, ভারী বর্ষণ অব্যাহত থাকায় তলিয়ে যাওয়া গ্রামগুলোত উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। ডোমিনিকান রিপাবলিকের দুযোর্গ ব্যবস্থাপনা প্রধান লুইস লুনা পলিনো জানিয়েছেন, সাড়ে ২৫ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে আছেন এবং ছয় হাজার তিনশ' ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যার পানির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রামগুলোর বাসিন্দাদের উদ্ধারের জন্য তিনি নৌকা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কয়েকটি সেতু ধসে পড়েছে এবং ভূমি ধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় কমপক্ষে ৩৯টি স