মুলতান, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের মধ্যাঞ্চলীয় সারগোদা শহরের কাছে বিমানবাহিনীর একটি বাসে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। অন্যদিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৭০ জনের বেশি জঙ্গিকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী বৃহস্পতিবার এখর জানিয়েছে।
বিমানবাহিনীর কর্মকর্তাদের একটি বাসে করে পাঞ্জাবের সারগোদা বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়ার সময় আত্মঘাতী বোমা হামলাকারী মটরসাইকেলে করে ওই বাসের ওপর আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তানে এ নিয়ে চলতি সপ্তায় দ্বিতীয়বারের মতো এই ধরনের আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।
সেনাবহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "হামলায় বিমানবাহিনীর চার কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন। হতাহতের মধ্যে বেসামরিক লোকজনও আছেন।"
বিমানবাহিনীর এক বিবৃতিতে জাননো হয়, বিস্ফোরণে ২৭ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে তারা আত্মঘাতী হামলাকারীর মাথাটি উদ্ধার করেছে।
এদিকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত এলাকায় সংঘর্ষে ৭০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছেন। গত সপ্তাহে ওই এলাকায় সংঘষে প্রায় ১৮০ জন নিহত হয়েছেন।
গত জুলাই মাসে ইসলামাবাদের লাল মসজিদে কমান্ডো অভিযানের পর থেকে পাকিস্তানে তালেবান ও আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিণ্ডিতে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সামরিক সদর দপ্তরের প্রবেশ পথে এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ সাতজন নিহত হয়।
এছাড়া, স
bdnews24