২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে সংস্কার কার্যক্রম তরান্বিত করার আহ্বান জেলিকের

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক পাকিস্তান সরকারকে সংস্কার কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ইসলামাবাদ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক পাকিস্তান সরকারকে সংস্কার কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। বিশ্ব ব্যাংক পাকিস্তানে ইতিমধ্যে এক হাজার কোটি মার্কিন ডলার বরাদ্ধ করেছে। পানি ও জ্বালানি ঘাটতির মোকাবেলা করতে হলে পাকিস্তানকে বিভিন্ন প্রকল্পে আরও অর্থের প্রয়োজন। পাকিস্তানে সংস্কার কার্যক্রমে সরকারের সাফল্যকে অপর্যাপ্ত উল্লেখ করে জেলিক বলেন, "সংস্কার অব্যাহত রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "এটা নিশ্চিত করা প্রয়োজন যে বিশ্বায়নের সুবিধা নিয়ে পাকিস্তান স্থায়ী সংস্কারের দিকে এগুচ্ছে। বিশেষ করে বন্দর ও অবকাঠোমোগত সংস্কার প্রয়োজন।" বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট আরও বলেন, "পাকিস্তানের উন্নয়নের জন্য পানি সম্পদ উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।' প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২০১৬ সালের মধ্যে এক হাজার আটশ' কোটি মার্কিন ডলার ব্যয়ে পাঁচটি বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। ১৯৯০ সালের পর থেকে অতিজরুরি এই বাঁধ নির্মাণের বিষয়টি বারবার পিছিয়ে যাচ্ছে। জেলিক বলেন, "পাকিস্তানকে আমরা এ বছর আরও ১৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার চিন্তা করছি এবং যদি তারা ঠিকমত কাজ করে তাহলে ভবিষ্যতে আরও দেওয়া হতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৬ঘ.