২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মার্কিন পরমাণু চুক্তি ব্যবসায়ীরা ভালভাবে নেবে: যুক্তরাষ্ট্র

মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তি আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায় ইতিবাচকভাবে নেবে। ভারত সফররত পলসন মঙ্গলবার নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 03:39 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

নতুন দিল্লি, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তি আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায় ইতিবাচকভাবে নেবে। ভারত সফররত পলসন মঙ্গলবার নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা বলেন। পলসন জানান, তিনি মনে করছেন, ভারতে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি ভারতীয় নীতি-নির্ধারকরা অনুধাবন করতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সম্পর্কে তিনি বলেন, "ভারত যদি এগিয়ে যায় আমি মনে করি আন্তর্জাতিক ব্যবসায়ী স