২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফগানিস্তানে ২০ জঙ্গি হত্যা, গাড়িবোমায় নিহত চার

আফগান ও বিদেশি সেনারা মঙ্গলাবর দেশটির পশ্চিমাঞ্চলে ২০ জঙ্গিকে হত্যা করেছে। এ সময় আরও কমপক্ষে ২০ জন আহত হন। এছাড়া গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন জেলা গোয়েন্দা প্রধানসহ চারজন। এক প্রাদেশিক কর্মকর্তা এ খবর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

হেরাত, আফগাস্তিান, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান ও বিদেশি সেনারা মঙ্গলাবর দেশটির পশ্চিমাঞ্চলে ২০ জঙ্গিকে হত্যা করেছে। এ সময় আরও কমপক্ষে ২০ জন আহত হন। এছাড়া গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন জেলা গোয়েন্দা প্রধানসহ চারজন। এক প্রাদেশিক কর্মকর্তা এ খবর জানান। এক পুলিশ কর্মকর্তা জানান, পশ্চিমাঞ্চলীয় ফারাফ প্রদেশের গুলিস্তান জেলায় বিদ্রোহীরা জেলা কেন্দ্রে হামলা চালালে ওই সংঘর্ষ শুরু হয়। আফগান পুলিশের পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ইকরামুদ্দিন জাওয়ার বলেন, "সংঘর্ষে ছয়জন বেসামরিক লোক ও এক পুলিশ সদস্য নিহত এবং দুই সেনা আহত হয়েছেন।" তিনি আরও বলেন, "সংঘর্ষ এখনও চলছে। ভূমি ও আকাশ থেকে ন্যাটো সেনারা আমাদের সাহায্য করছে।" এক প্রাদেশিক কর্মকর্তা জানান, মঙ্গলবার রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে আফগান গোয়েন্দা সংস্থার একজন জেলা প্রধান ও তার গাড়িচালক এবং দুই দেহরক্ষী নিহত হয়েছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র নিজামুদ্দিন, "লাঘমান প্রদেশের কুয়াইরো জেলায় দূর নিয়ন্ত্রির যন্ত্রের মাধ্যমে ওই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এতে গাড়িচালক ও দুই দেহরক্ষীসহ জেলা গোয়েন্দা প্রধান নিহত হন। তিনি বলেন, "আমরা ঘটনাটি তন্ত করছি, কেউ এখনও গ্রেপ্তার হননি।' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/