২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমায় জেলা গোয়েন্দা প্রধান নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একজন জেলা গোয়েন্দা প্রধান, তার গাড়িচালক এবং দুই দেহরক্ষী নিহত হয়েছেন। একজন প্রাদেশিক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

জালালাবাদ, আফগানিস্তান, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একজন জেলা গোয়েন্দা প্রধান, তার গাড়িচালক এবং দুই দেহরক্ষী নিহত হয়েছেন। একজন প্রাদেশিক কর্মকর্তা একথা জানিয়েছেন। নিরপত্তা বিশ্লেষকরা বলছেন, এ বছর আফগান এবং বিদেশি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে ব্যাপক প্রাণহানির পরিপ্রেক্ষিতে তালেবান জঙ্গিরা আত্মঘাতী এবং রাস্তার পাশে বোমা পেতে রেখে হামলা চালানোর হার বাড়িয়ে দিয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নিজামুদ্দিন বলেন, সকালে লাগমান প্রদেশের কারগেও জেলায় দূর-নিয়ন্ত্রিত বিস্ফোরকটি জেলার গোয়েন্দা প্রধান ও তার দুই দেহরক্ষীকে বহনকারী গাড়িটিকে আঘাত হানে। তিনি বলেন, গাড়িতে থাকা চারজনই মারা গেছেন। তিনি আরও বলেন, "ঘটনাটি আমরা তদন্ত করছি এবং এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।" এদিকে, এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে এক অভিযানকালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনীর এক সেনা নিহত হয়েছে। অন্যদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, সোমবার উরুজগান প্রদেশে আফগান ও ন্যাটোর নেতৃত্বাধীন সেনা অভিযানে তিন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই অভিযানে রোববার প্রায় ৫০ জন জঙ্গি হতাহত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৮ ঘ.