২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইবেরীয় প্রেসিডেন্ট ও কিউবার ভিন্নমতাবলম্বীকে যুক্তরাষ্ট্রের সম্মাননা

লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং কিউবার ভিন্নমতাবলম্বী অস্কার ইলিয়াস বিসকেটকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সোমবার এক ঘোষণায় বলেন, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং কিউবার ভিন্নমতাবলম্বী অস্কার ইলিয়াস বিসকেট 'প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডম' পুরস্কারে ভূষিত হবেন। আগামী ৫ নভেম্বর হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 08:55 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং কিউবার ভিন্নমতাবলম্বী অস্কার ইলিয়াস বিসকেটকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সোমবার এক ঘোষণায় বলেন, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং কিউবার ভিন্নমতাবলম্বী অস্কার ইলিয়াস বিসকেট 'প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডম' পুরস্কারে ভূষিত হবেন। আগামী ৫ নভেম্বর হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। গৃহযুদ্ধে বিধ্বস্ত একটি দেশ পুনর্গঠন এবং স্বাধীনতার বিকাশে অবদান রাখার জন্য আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট জনসন-সারলিফকে এ সম্মাননা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বিসকেট তার বিশ্বাসের জন্য জেল-জুলুমের শিকার হওয়া সত্ত্বেও কিউবার "অত্যাচারী শাসন ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম" চালিয়ে যাওয়ার জন্য এ পুরস্কারে ভূষিত হবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য আরও যারা মনোনীত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন