২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মুশাররফের সদরদপ্তরের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সেনা সদরদপ্তরের কাছে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন পুলিশ এবং পথচারী রয়েছেন। ওই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। সেনা সদরের প্রবেশ পথের একটি পুলিশ চেক পয়েন্টে ওই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ তখন সেনা সদরে তার দপ্তরেই ছিলেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 07:58 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ইসলামাবাদ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সেনা সদরদপ্তরের কাছে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন পুলিশ এবং পথচারী রয়েছেন। ওই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। সেনা সদরের প্রবেশ পথের একটি পুলিশ চেক পয়েন্টে ওই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ তখন সেনা সদরে তার দপ্তরেই ছিলেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) পুলিশ জানায়, হামলাকারী একটি ভ্যান নিয়ে সেনা সদর দপ্তরে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ চেকপয়েন্টের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাকে আটকানোর চেষ্টা করলে আত্মঘাতী হামলাকারী ওই বিস্ফোরণ ঘটায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেছেন, " সেনাবাহিনীর চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির বাসার কাছে ওই বিস্ফোরণ ঘটে।" বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে একটি মহাসড়ক উদ্বোধনের পর প্রেসিডেন্ট মুশাররফ এক বক্তৃতায় বলেন, "আমরা যদি এই ধ্বংস ও সন্ত্রাসবাদ থামাতে না পারি তাহলে তা পাকিস্তানের জন্য মহাসমস্যা হয়ে দেখা দেবে।" রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান সউদ আজিজ জানান, আত্মঘাতী হামলায় তিন পুলিশসহ কয়েকজন পথচারী নিহত হন। আহত হন আরও ১১ জন। আজিজ বলেন, "পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে হামলাকারী চেকপয়েন্টে পুলিশদের সমানেই ওই বিস্ফোরণ ঘটায়।" তিনি বলেন, "পুলিশই এ হামলার লক্ষ্য ছিল।" এদিকে পাকিস্তানের উপ তথ্যমন্ত্রী তারিক আজিম খান বলেছেন, জেনারেল মুশাররফ ওই হামলার সময়ে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তার দপ্তরে নিরাপদে ছিলেন। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, "সেখানে আমি অনেক ছিন্ন ভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৮১০ ঘ.