২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুরপরীর অপেক্ষায় বালি বোমা হামলাকারী আমরোজি

২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন কেন্দ্রে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গি বলেছেন, হাসিমুখে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছেন তারা। তারা জানান, বোমা হামলার ঘটনায় তাদের একমাত্র অনুতাপ ওই হামলাতে কিছু মুসলিমের প্রাণহানি। নিশ্চিত মৃত্যুর আগেও হাসিমুখে তাদের এ নির্বিকার অনুভূতি সম্পর্কে এক বোমারু আমরোজি বলেন, "বেহেশতে ৭২ টা হুরপরীর সঙ্গে মিলনের প্রতীক্ষাতেই আনন্দিত তিনি"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বাতু বন্দিশালা, নুসাকামবাঙ্গান, ইন্দোনেশিয়া, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টফোর ডটকম/রয়টার্স) - ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন কেন্দ্রে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গি বলেছেন, হাসিমুখে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছেন তারা। তারা জানান, বোমা হামলার ঘটনায় তাদের একমাত্র অনুতাপ ওই হামলাতে কিছু মুসলিমের প্রাণহানি। নিশ্চিত মৃত্যুর আগেও হাসিমুখে তাদের এ নির্বিকার অনুভূতি সম্পর্কে এক বোমারু আমরোজি বলেন, "বেহেশতে ৭২ টা হুরপরীর সঙ্গে মিলনের প্রতীক্ষাতেই আনন্দিত তিনি"। জাভা উপকূলে ইন্দোনেশিয়ার শীর্ষ নিরাপত্তা কারাগার বাতু বন্দিশালায় আটক বোমা হামলার ঘটনায় অভিযুক্ত তিন বোমারু আমরোজি, মুখলাস এবং ইমাম সমুদ্রকে মৃত্যুদণ্ড কার্যকরের আগে শেষেবারের মতো নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় সোমবার। ২০০২ সালের ১২ অক্টোবর বালির পর্যটন কেন্দ্রের দুটি নাইট ক্লাবে ওই হামলায় ২০২ জন নিহত হন। বিদেশী পর্যটকদের মধ্যে এককভাবে অস্ট্রেলিয়ার নাগরিকেরাই ছিলেন সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার ৮৮ জনের পর নিহতের সংখ্যা বেশি ছিল ইন্দোনেশিয়ার। ৩৮ ইন্দোনেশীয় নাগরিকের মধ্যে অনেকেই ছিলেন মুসলিম। আদালতে সারাক্ষণই হাসতে হাসতে সব অপরাধ স্বীকার করার কারণে 'হাসিমুখ বোমারু' নামে পরিচিত আমরোজি রয়টার্স ও একটি স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "মানুষ আমার কাছে জানতে চায় আমি কেন হাসছি। আমি আনন্দিত কারণ খুব শিগগিরই বেহেশতে ৭২ টা হুরপরীর সঙ্গে মিলন হবে আমার।" আমরোজি বলেন, " অতীতেও বোমার আঘাতে অনেককে হত্যা করেছি আমি। এ কারাগারে দীর্ঘদিন আটকে রেখে আমাকে পরীক্ষা করা হয়েছে। আপনি যদি নাস্তিকদের ক্ষেপিয়ে দিতে পারেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে। এবং আল্লাহ চায় তো আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে খুব শিগগিরই আমি আমার পুরস্কার পাব।" আমরোজি ছিলেন একজন মোটর সাইকেল মেকানিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামী মুখলাস তার ভাই। মুখলাস রয়টার্সকে বলেন, "গত রাতে আমার ভাই আমরোজির এক মৃত বন্ধু স্বপ্নে তাকে দেখা দিয়েছেন। তিনি বলেছেন, আমরোজিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য স্বর্ণের জিন ও লাগাম পরানো একটি বোরাক তার জন্য প্রস্তুত রয়েছে। এজন্যই আমরোজি ক্ষমা চাইবেন না। এটা স্বর্গ ও নরকের প্রশ্ন। ক্ষমা চাওয়া একটা বড় পাপ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮২০ ঘ.