মিঙ্গোরা, পাকিস্তান, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানি সেনাবাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় ভয়াবহ সংঘর্ষকালে অন্ততপক্ষে ৬০ জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনী সোমবার একথা জানিয়েছে। এদিকে, সংঘর্ষে নিহত জঙ্গিদের শেষকৃত্য সম্পাদনের জন্য জঙ্গিরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।
রোববার তালেবানপন্থি এক জঙ্গি নেতার অনুসারীদের সঙ্গে হওয়া ওই সংঘর্ষে হেলিকপ্টার গানশিপ ও কামান দিয়ে গুলিবর্ষণ করে সেনাবাহিনী। গত সপ্তায় এক আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে শুরু হয় এ সংঘর্ষ।
সেনা মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে গতকাল প্রায় ৫০-৬০ জন জঙ্গি নিহত হয়েছে।"
তিনি বলেন, পুলিশ বা সেনাবাহিনীর কোনো সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে, সোমবার এলাকার ফ্রান্টিয়ার কোরের সেনারা সেখানে চেকপয়েন্ট স্থাপন এবং তাদের অবস্থান বজায় রাখতে পারে।
যদিও স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, সংঘর্ষে আধা-সামরিক বাহিনীর কমপক্ষে নয় সদস্য নিহত হয়েছে।
সোয়াত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরার তিন কিলোমিটার পশ্চিমের ছারবাগ এলাকার এক আতঙ্কিত বাসিন্দা রয়টার্সকে বলেন, "সারা রাতই আমরা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি। আমরা জানি না কত সংখ্যক লোক নিহত হয়েছে।"
স
bdnews24