২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ রাজপরিবারের সদস্যকে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা

ব্রিটিশ রাজপরিবারের এক সদস্য ব্লাকমেইলিং প্রচেষ্টার শিকার হয়েছেন। যৌনতা ও মাদক সেবনের ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। লন্ডনের 'দ্য সানডে টাইমস' পত্রিকা এ খবর জানিয়েছে। ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্যকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গত একশ বছরের মধ্যে এটিই প্রথম। বাকিংহাম প্যালেস এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

লন্ডন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ রাজপরিবারের এক সদস্য ব্লাকমেইলিং প্রচেষ্টার শিকার হয়েছেন। যৌনতা ও মাদক সেবনের ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। লন্ডনের 'দ্য সানডে টাইমস' পত্রিকা এ খবর জানিয়েছে। ব্রিটিশ রাজপরিবারের কোনো সদস্যকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গত একশ বছরের মধ্যে এটিই প্রথম। বাকিংহাম প্যালেস এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পত্রিকাটি জানায়, ব্লাকমেইলিং ষড়যন্ত্রের সঙ্গে জড়িত দুজন ৫০ হাজার পাউন্ড দাবি করেন। দাবি করা অর্থ না পেলে তারা রাজ পরিবারের ওই সদস্যের মৌখিক যৌনতায় লিপ্ত থাকা এবং কোকেন সেবনের দৃশ্য প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকি দেন। এ ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিতে চাইলে মেট্রোপলিটন পুলিশ একটি বিবৃতি জারি করে। এতে বলা হয়, "৩০ বছর ও ৪০ বছর বয়স্ক দুই ব্যক্তিকে গত ১৩ সেপ্টেম্বর ওয়েস্টমিনিস্টার ম্যজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে ব্লাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে। তাদেকে রিমান্ডে নেওয়া হয়েছে।" এ ব্যাপারে সংবাদ প্রকাশে বিধি-নিষেধ থাকায় রাজ পরিবারের ওই সদস্যের পরিচয়ের ব্যাপারে খোঁজ নেওয়া যায়নি। 'সানডে টাইমস' জানায়, গত আগস্টে এক ব্যক্তি রাজ পরিবারের ওই সদস্যের অফিসে ফোন করে ব্ল্যাকমেইলিংয়ের হুমকি দেওয়ার পর ষড়যন্ত্রের বিষয়টি প্রথম জানা যায়। পত্রিকাটি আরও জানান, ওই ঘটনার পর পুলিশকে ডেকে পাঠানো হলে তারা অভিযান শুরু করে। গত ১১ সেপ্টেম্বর একজন গোয়েন্দা কর্মকর্তা রাজ পরিবারের ওই সদস্যের পক্ষে মধস্থতাকারী সেজে লন্ডনের একটি হোটেলে দুই ষড়যন্ত্রকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি ওই ভিডিও দেখেন। তখনই ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৬ঘ.