মিঙ্গোরা, পাকিস্তান, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের তালেবান-স্টাইলের হামলা ও সংঘর্ষের আশঙ্কায় প্রাণভয়ে পালাচ্ছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মিঙ্গোরা শহর ও তার আশপাশের গ্রামের হাজার হাজার অধিবাসী। স্থানীয় অধিবাসীরা রোববার একথা জানিয়েছেন।
আফগান সীমান্তবর্তী উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত উপত্যকার মিঙ্গোরাসহ বিভিন্ন এলাকায় রোববার দেখা দিয়েছে চরম উত্তেজনা। শুক্রবার এখানে কট্টরপন্থী এক মুসলিম নেতার অনুসারী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এর আগে সেখানকার ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা দমনের লক্ষ্যে দুই হাজারের বেশি সেনা প্রেরণ করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার উপত্যকাটির প্রধান শহর মিঙ্গোরায় সন্দেহভাজন এক আত্মঘাতী হামলায় আধাসামরিক বাহিনী ১৭ সদস্য এবং চার বেসামরিক লোক নিহত হয়। পরের দিন শুক্রবার পার্শ্ববর্তী মাত্তা শহরে সাত বেসামরিক লোককে হত্যা এবং তিন সেনা ও তিন পুলিশের শিরোচ্ছেদ করে জঙ্গিরা। রোববার মিঙ্গোরার তিন কিলোমিটার পশ্চিমের ছারবাগ গ্রামে নতুন করে সন্দেহভাজন জঙ্গি ও আধাসামরিকবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
আধাসামরিক বাহিনীর সদস্যরা গ্রামটির পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন জঙ্গিরা তাদের ওপর গুলি চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাল্টা হামলায় জঙ্গিদের ওপর হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে।
অধিবাসীরা জানিয়েছেন, মিঙ্গোরার ১৫ কিলোমিটার পশ্চিমের খাজাখেলা শহরেও উত্তেজনা দেখা দিয়েছে।
রয়টার্সকে টেলিফোনে সেখানকার এক ভীত-সন্ত্রস্ত অধিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, " লোকজন তাদের বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছে। সব দোকান এবং মার্কেট বন্ধ রয়েছে।"
তিনি আরও বলেন, "পুলিশ এবং আধাসামরিক বাহিনী উঁচু ভবনগুলোর ওপরে অবস্থান নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক অধিবাসী জানান, শহরের লোকজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য লাউডস্পিকারে করে ঘোষণা দিচ্ছে পুলিশ এবং জঙ্গিরা তাদের অবস্থান শক্তিশালী করছে।
উল্লেখ্য, স
bdnews24