২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে ভারতের অগ্রসর হওয়া উচিত: পলসন

মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ভারতের যত দ্রুত সম্ভব অগ্রসর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। চারদিনের ভারত সফরের শুরুতে রোববার তিনি এ আহ্বান জানান। তবে একইসঙ্গে তিনি বলেছেন, ভারতকে অবশ্যই আগে এ বিষয়ক অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতার মীমাংসা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

আমতলা, ভারত, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ভারতের যত দ্রুত সম্ভব অগ্রসর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। চারদিনের ভারত সফরের শুরুতে রোববার তিনি এ আহ্বান জানান। তবে একইসঙ্গে তিনি বলেছেন, ভারতকে অবশ্যই আগে এ বিষয়ক অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতার মীমাংসা করতে হবে। মার্কিন অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে পরমাণু সহযোগিতা চুক্তিটি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশগত সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ মিত্র বামপন্থী জোটের এ চুক্তির বিরোধিতা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, "সবাইকেই অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই কাজ করতে হয়। এটা ভারতের বিষয়।" পলসন বলেন, " কিন্তু তারপরও আমি মনে করি এ চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের উচিৎ যতো দ্রুত সম্ভব এ বিষয়ে অগ্রসর হওয়া। " ভারতের দরিদ্র জনগোষ্ঠীর আরও বড়ো অংশকে প্রাতিষ্ঠানিক ব্যংক ব্যবস্থার আওতায় নিয়ে আসার প্রয়োজনীয়তা সম্পর্কে এক সেমিনারে অংশ নেওয়ার পর মার্কিন অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। চারদিনের এ সফরের শুরুতেই রোববার বিকেলে মার্কিন অর্থমন্ত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। এরপর তিনি কোলকাতা থেকে মুম্বাই এবং নয়াদিল্লিতে অর্থনীতি সংক্রান্ত সম্মেলনে যোগ দেবেন। তার সঙ্গে থাকছেন ভারতের অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বারাম এবং কেন্দ্রীয় ব্যাংক ও স্টক এক্সচেঞ্জের দুই প্রধান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২০ ঘ.