২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় ১৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী গেরিলাদের হামলায় রাজ্যের এক সাবেক মুখ্যমন্ত্রীর ছেলেসহ ১৭ জন নিহত হয়েছেন। রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে একটি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের দর্শনার্থীদের ওপর শুক্রবার গভীররাতে মাওবাদী গেরিলারা গুলিবর্ষণ করলে এ ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

রাঁচি, ভারত, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী গেরিলাদের হামলায় রাজ্যের এক সাবেক মুখ্যমন্ত্রীর ছেলেসহ ১৭ জন নিহত হয়েছেন। রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে একটি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের দর্শনার্থীদের ওপর শুক্রবার গভীররাতে মাওবাদী গেরিলারা গুলিবর্ষণ করলে এ ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা শনিবার একথা জানিয়েছেন। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অরুন কুমার সিং বলেন, ভোর হওয়ার কয়েক ঘণ্টা আগে নারীসহ প্রায় ৪০ জন গেরিলা সেনা ও পুলিশের ছদ্মবেশে ঝাড়খণ্ড রাজ্যের একটি ফুটবল মাঠ ঘিরে ফেলে এবং দর্শকদের ওপর গুলিবর্ষণ করে। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামটির ওই হামলায় নিহতদের মধ্যে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারাণ্ডির ছেলে অনুপ মারাণ্ডিও রয়েছেন। রাজ্যের রাজধানী রাঁচির ১৬০ কিলোমিটার উত্তর-পূর্বের গিরিদিহ নামক স্থান থেকে অরুন কুমার সিং রয়টার্সকে বলেন, "ফুটবল ম্যাচটির পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যরাতের পরও চলতে থাকে। এর ফলেই মাওবাদীরা হামলা চালানোর সুযোগ পায়।" প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার পর মারাণ্ডির সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং গেরিলাদের ধরতে আশপাশের জঙ্গলে অভিযান চালায় পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৫৮ ঘ.