২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশ্নে গণভোট নাকচ করল চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রের পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রশ্নে জাতীয় গণভোট আয়োজনের বিরোধীদলীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্রে একটি রাডার স্টেশন এবং পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার পরিকল্পনা করেছে। ইরান ও উত্তর কোরিয়ার মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি মোকাবিলা করতেই এ পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

প্রাগ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চেক প্রজাতন্ত্রের পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রশ্নে জাতীয় গণভোট আয়োজনের বিরোধীদলীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্রে একটি রাডার স্টেশন এবং পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার পরিকল্পনা করেছে। ইরান ও উত্তর কোরিয়ার মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি মোকাবিলা করতেই এ পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা রাশিয়ার সঙ্গে বিরোধ উস্কে দিয়েছে। রাশিয়া এ ব্যবস্থাকে নিজেদের নিরাপত্তায় হুমকি বলেই মনে করে। রাশিয়ার মতো চেক প্রজাতন্ত্রের বামপন্থি বিরোধীদল 'স্যোশাল ডেমোক্র্যাটস এন্ড দ্য কমিউনিস্টস' পার্টি ওই পরিকল্পনার বিরোধিতা করচে। তারা নিজদেশে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়ার আগে জনগণের রায় চায়। কিন্তু তাদের এই দাবিই শুক্রবার প্রত্যাখ্যান করেছে চেক প্রজাতন্ত্রের পার্লামেন্ট। বিরোধীদলের দাবিদাওয়া অনুমোদন পেতে ২০০ আসনের পার্লামেন্টে ১২০ ভোটের প্রয়োজন। কিন্তু ১৪৪ জনের উপস্থিতিতে পার্লামেন্টে ভোট পড়েছে মাত্র ৭৬ টি। পার্লামেন্টের নিম্নকক্ষে চেক প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ডানপন্থি সরকারের রয়েছে ১০০ টি আসন। সরকার আগামী বছরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা শেষে পার্লামেন্টে এই চুক্তি অনুমোদন করে নেওয়ার পরিকল্পনা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৮ঘ.