মস্কো, অক্টোবর ২৫ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে রাশিয়ার উদ্বেগ দূর করতে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবকে ইতিবাচক লক্ষণ বলে বর্ণনা করেছে রাশিয়া। রাশিয়া সহযোগিতা করলে যুক্তরাষ্ট্র এ মুহূর্তেই ওই ব্যবস্থা গড়বে না- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের এই প্রস্তবকে বুধবার ইতিবাচক বলেছেন প্রেসিডেন্ট পুতিনের এক ঊর্ধ্বতন সহযোগী।
গেটস এ সপ্তাহেই রুশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ওই প্রস্তাব দেন। এ মাসের শুরুতে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, "তারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার উপাদানগুলো রাশিয়াকে খতিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছেন।
রাশিয়ার প্রেনিডেন্ট ভ
bdnews24