ওয়াশিংটন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার কিউবার কাস্ত্রো সরকারকে 'মুমূর্ষু' সরকার আখ্যা দিয়ে জনগণকে গণতান্ত্রিক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রায় সঙ্গে সঙ্গেই এর পাল্টা জবাব দিয়েছে কিউবা। বুশের বিরুদ্ধে অভিযোগ করে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ফেলিপে পেরেজ রক বলেছেন, "তিনি কথার মধ্য দিয়ে সহিংসতা উস্কে দিচ্ছেন।"
ফিদেল কাস্ত্রো গত বছর জুলাইয়ে অসুস্থতার কারণে ভাই রাউল কাস্ত্রোর হাতে দায়িত্ব হস্তান্তরের পর কিউবা প্রসঙ্গে দেওয়া এটিই বুশের প্রথম আনুষ্ঠানিক ভাষণ। বুধবারের এই ভাষণে বুশ হাভানার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখার দশক-পুরোনো মার্কিন নীতিও সমর্থন করেন।
কিউবায় পূর্ণ গণতান্ত্রিক উত্তোরণ না ঘটা পর্যন্তদেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করবেন না বলে জানান বুশ।
৮১ বছর বয়স্ক ফিদেল কাস্ত্রো অসুস্থতার কারণে প্রায় ১৫ মাস জনসম্মুখে আসতে পারেননি। তার জায়গার তার ভাই রাউল কাস্ত্রো দায়িত্ব নেওয়ায় অনেকেই দেশশাসনে কিছু পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছেন। কিন্তু বুশ বলেছেন, " রাউল কাস্ত্রের হাতে মতা হস্তান্তর এক স্বৈরশাসক থেকে আরেক স্বৈরশাসকের হাতে মতা বদল ছাড়া আর কিছুই না।"
তিনি আরও বলেন, "দেশের জনগণকে পরিস্থিতির শিকার বানিয়ে রাখা অপরাধী শাসকদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্র অনুভব করে না। আমরা কিউবার নতুন মুখের পুরোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করব না। কারণ , এটি অনেকটা নতুন চেইনের সঙ্গে পুরোনো ব্যবস্থা জুড়ে রাখার মতো।"
কিউবানদের আহ্বান জানিয়ে বুশ বলেন, " আপনাদের ভাগ্য বদলানোর শক্তি আপনাদের হাতেই আছে।" কিউবার সেনা ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বুশ বলেন, " আপনারা কি নিজ জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে একটি মুমূর্ষু সরকারকে সহযোগিতা করে যাবেন? নাকি জনগণের পরিবর্তনের আকাঙ্খাকে সাদরে বরণ করবেন?"
বুশের এ কথার পাল্টা জবাবেকিউবার পররাষ্ট্রমন্ত্রী রক বলেন, " বুশ তার কথায় স্বাদীনতা, স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিয়ে কিউবা সরকারের বিরুদ্ধে সহিংস আন্দোলন উস্কে দিচ্ছেন। তিনি জনগণকে সহিংসতায় নামার আমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু কিউবা সহিংসতার এই উদ্দীপনা এবং শক্তি প্রয়োগের কোনোরোকম উস্কানির বিরুদ্ধে।"
ইরাক যুদ্ধের কথা তুলে মন্ত্রী বলেন, " ইরাকে রক্তয়ের কোনো নৈতিক অধিকার মার্কিন প্রেসিডেন্টের নেই।" তিনি আরও বলেন, "বুশ কিউবাকেও হাঁটু গেড়ে থাকতে বাধ্য করতে পারেন না।"
বুশকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি বলেন, " আপনি মুক্তিত্রাতা নন। আপনি বর্বর নিপীড়ক। আপনার সরকার স্বাধীনতা, উদারতার নামে আগ্রাসন, গণহত্যা ও নির্যাতন চালাচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৭ঘ.
bdnews24