২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর হতে মার্কিন নারী সিনেটরদের আহ্বান

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে জান্তা সরকারকে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনাভিযানের অবসান ঘটাতে চাপে রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আহ্বান জানিয়েছেন ১৬ জন মার্কিন নারী সিনেটর। মনমোহনের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটররা এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে জান্তা সরকারকে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনাভিযানের অবসান ঘটাতে চাপে রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আহ্বান জানিয়েছেন ১৬ জন মার্কিন নারী সিনেটর। মনমোহনের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটররা এই আহ্বান জানান। মনমোহনকে পাঠনো মিয়ানমার বিষয়ক 'সিনেট উইমেন্স ককাস' এর ওই চিঠিতে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দায়দায়িত্বের কথা বলা হয়েছে। পাশাপাশি ইয়াঙ্গুনের জান্তা সরকারের কাছে ভারতের অস্ত্র বিক্রি এবং তেলচুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, " বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের উচিত মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে জান্তা সরকারকে গণতন্ত্রপন্থী আন্দোলনের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেওয়া থেকে বিরত করা, সু চিসহ অন্যান্য রাজবন্দিদের মুক্তি আদায় করে নেওয়া। একইসঙ্গে জাতীয় সংহতি গড়ার বিষয়টি নিয়ে প্রকৃত আলোচনা শুরুর দিকে এগিয়ে যাওয়ায় ভারতের ভূমিকা রাখা উচিত। যাকে করে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার পুনরুজ্জীবিত করা সম্ভব হয়।" মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির গৃহবন্দিত্বের ১২ বছর পূর্তি পালিত হয়েছে বুধবার। এদিন তিনি বিশ্বব্যাপী ব্যাপক সমর্থন পেয়েছেন। উইমেন্স কাকস তাদের চিঠিতে লিখেছে, " সামরিক জান্তা সরকারকে তলে তলে সমর্থন করার কারণে মিয়ানমারে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফরসহ সা