২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলমানদের ইরাক যুদ্ধে যোগদানের আহ্বান লাদেনের

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জোরদারের ডাক দিয়ে ওই অঞ্চলের মুসলমানদের সে যুদ্ধে যোগদানের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশিত এক অডিওটেপে লাদেন এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

দুবাই, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জোরদারের ডাক দিয়ে ওই অঞ্চলের মুসলমানদের সে যুদ্ধে যোগদানের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশিত এক অডিওটেপে লাদেন এ আহ্বান জানান। লাদেন একইসঙ্গে সুদানের শান্তিরক্ষী এবং আরব উপদ্বীপের পশ্চিমা সেনাদের বিরুদ্ধে জিহাদ শুরু করারও আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, আরব উপদ্বীপে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অডিওটেপে লাদেন বলেন, "লিভ্যান্ড (পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল) এবং ইয়েমেনের সেনারা কোথায়? মিশরের নাইট এবং হিজাজের ( সৌদি আরব অঞ্চল) সিংহরা কোথায়? ইরাকে আপনাদের ভাইদের সাহায্যে এগিয়ে আসুন।" এ অডিওটেপটির কিছু অংশ সোমবার আল-জাজিরা টেলিভিশন স