ব্রাসেলস, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বব্যাপী ইরান ও যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব প্রবল। ইরান ও যুক্তরাষ্ট্রের হাতে ধ্বংসাত্মক ক্ষমতা থাকুক কিংবা তারা বিশ্বে আরও বেশি প্রভাব বিস্তার করুক বেশিরভাগ মানুষই তা চান না । ইউরোপীয় কাউন্সিল অন ফরেইন রিলেশন্স (ইসিএফআর) এর উদ্যোগে পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। বুধবার ওই ফল প্রকাশ করা হয়।
জরিপে অংশ নেওয়া ৩৯ শতাংশ মানুষ চান বিশ্বে ইরানের প্রভাব আরও কমে আসুক। অন্যদিকে, ৩৭ শতাংশ মানুষ চান বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসুক।
৫২ টি দেশের ৫৭ হাজার মানুষের ওপর এ জরিপ পরিচালনা করে 'গ্যালোপ ইন্টারন্যাশনাল'।
জরিপে দেখা যায়, মাত্র ১৪ ভাগ মানুষ চান ইরানের হাতে আরও ক্ষমতা বাড়
bdnews24