২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ অভিবাসীদের জন্য ইইউ-এর 'ব্লু কার্ড'

আর্থিক ও আবাসন সুবিধা এবং স্বল্পতম সময়ে 'ওয়ার্ক পারমিট' দেওয়ার বিধানসহ 'ব্লু কার্ড' দিয়ে উচ্চ -দক্ষতা সম্পন্ন অভিবাসীদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের 'গ্রিন কার্ড' ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা দেশের দক্ষ জনশক্তি আকৃষ্ট করার বিভিন্ন প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করতে মঙ্গলবার এ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। 'ব্লু কার্ড' প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ থেকে ওই কার্ড পেলে ইইউ'র যে কোনো দেশে কাজ করা সম্ভব হবে কার্ডধারীদের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 02:52 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ব্রাসেলস, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আর্থিক ও আবাসন সুবিধা এবং স্বল্পতম সময়ে 'ওয়ার্ক পারমিট' দেওয়ার বিধানসহ 'ব্লু কার্ড' দিয়ে উচ্চ -দক্ষতা সম্পন্ন অভিবাসীদের আকৃষ্ট করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের 'গ্রিন কার্ড' ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা দেশের দক্ষ জনশক্তি আকৃষ্ট করার বিভিন্ন প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করতে মঙ্গলবার এ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। 'ব্লু কার্ড' প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ থেকে ওই কার্ড পেলে ইইউ'র যে কোনো দেশে কাজ করা সম্ভব হবে কার্ডধারীদের জন্য। এছাড়া ব্লু কার্ডধারী অভিবাসীরা তাদের পরিবারের সদস্যদের ওই দেশে নিয়ে যেতে পারবেন। ব্লু কার্ডধারীদের দীর্ঘমেয়াদী আবাসিক মর্যাদা দেওয়া হবে। প্রস্তাবিত এ 'ব্লু কার্ড' পদ্ধতিতে কোনো ব্যক্তির কোনো একটি ইইউভুক্ত দেশে কমপক্ষে এক বছরের চাকরির চুক্তি থাকতে হবে। এছাড়া তার বেতন সংশ্লিষ্ট দেশের সর্বনিম্ন মজুরির কমপক্ষে তিনগুণ হলে এবং স্বাস্থ্যবীমা করা থাকলেই কেবল তিনি ব্লু কার্ড প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে ৩০ বছরের কমবয়সীদের জন্য বেতনের বিধান শিথিল করা হবে এবং সর্বনিম্ন মজুরির দ্বিগুণ বেতন পেলেই তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো ব্যক্তির কোনো ইইউভুক্ত দেশের ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগি ্রথাকলে বেতনের শর্ত ছাড়াই তাকে কার্ড দেওয়ার কথা বিবেচনা করতে পারে সংশ্লিষ্ট দেশ। 'ওয়ার্ক পারমিট' পাওয়ার জন্য একটি দ্রুতগতির বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হবে প্রার্থীদের। ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি সদস্যদেশের সবার অনুমোদনের পর প্রস্তাবটি আইন হিসেবে গৃহীত হলেই কেবল ব্লু কার্ড প্রকল্প বাস্তবায়নের সুযোগ আসবে। তবে জার্মানিসহ কয়েকটি দেশ এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/এসকে/২০৪১ ঘ.