নতুন দিল্লি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চারিদিকে একের পর এক পদত্যাগের গুঞ্জন। মিত্ররা ধীরে ধীরে দূরে সরে যাচেছ। পত্রিকাগুলো সম্পাদকীয়তে নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এমনই প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করার পর থেকে রাজনৈতিকভাবে চরম বিরূপ সময়ের মুখোমুখি মনমোহন। ভারতীয়রা মনে করছেন মিত্রদের বেঈমানী এবং শত্র"রা সেই যুযোগকে কাজে লাগানোয় দূর্বল এই নেতা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছেন। তার ভূমিকা ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে।
মনমোহনের কপালটা এতই খারাপ, পদত্যাগের গুজব বিশাল হয়ে ছড়িয়ে পড়ছে। সরকারিভাবে পদত্যাগের গুজব নাকচ করা সত্ত্বেও মঙ্গলবার 'দ্য টাইমস অব ইন্ডিয়া' প্রথম পাতায় শিরোনাম দিয়েছে, 'পদত্যাগের গুজব রাজধানীতে ছড়িয়ে পড়েছে।'
পত্রিকাটি লেখে, "এটি সা
bdnews24