হংকং, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাড়ে ১১ কোটি বছর আগে অস্ট্রেলিয়া যখন এন্টার্কটিকার সঙ্গে যুক্ত ছিল তখন সেখানে ছিল বিশাল বিশাল সব ডাইনোসরের দাপট। ওই সময় অস্ট্রেলিয়ার তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৩০ ডিগ্রির কাছাকাছি।
এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ডাইনোসরগুলোর আকার ছিল প্রায় ১২ ফুট লম্বা। ক্রিটাসাস যুগের কমপক্ষে ১ কোটি বছর অস্ট্রেলিয়ায় তাদের অস্তিত্ত্ব ছিল।
অস্ট্রেলিয়ার উপকূলবর্তী ভিক্টোরিয়া এলাকায় ২০০৬ এবং ২০০৭ সালের ফেব্র"য়ারিতে ডাইনোসরের পদচিহ্নের তিনটি ফসিল পাওয়ার পর আস্ট্রেলিয়া ও আমেরিকার জীবাশ্মবিজ্ঞানীরা এ সমস্ত তথ্য জানিয়েছেন।
তারা জানান, পদচিহ্নগুলো প্রায় ১৪ ইঞ্চি লম্বা এবং প্রত্যেকটির কমপক্ষে দু'তিনটি করে আঙুল রয়েছে।
ভিক্টোরিয়ার একটি যাদুঘরের জীবাশ্মবীদ টমাস রিচ বলেন, "অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব মেরু অঞ্চলে এই সব বিশাল বিশাল তৃণভোজী ডাইনোসর বাস করত। মেরু অঞ্চলের ওই বিরূপ পরিবেশের মধ্যেও তারা টিকে ছিল।"
টেলিফোনে এক সাক্ষাৎকারে রিচ আরও বলেন, "ছোট আকৃতির ডাইনোসরের অস্তিত্ত্বের প্রমাণ আমরা এর আগে পেয়েছি। কিন্তু এ ধরনের বিশাল ডাইনোসর থাকতে পারে এমন তথ্য আগে আমাদের কাছে ছিল না।"
অস্ট্রেলিয়া এক সময় গান্ডোয়ানা মহাদেশের অর্ন্তভূক্ত ছিল। তখন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এন্টার্কটিকা এবং ভারতীয় উপমহাদেশ একসঙ্গে ছিল। প্রায় ১২ কোটি বছর আগে গান্ডোয়ানা মহাদেশ বিভক্ত হতে শুরু করে এবং প্রায় ৫ কোটি বছর আগে অস্ট্রেলিয়া এন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া ধীরে ধীরে উত্তর দিকে সরতে শুরু করে।
জীবাশ্মবিদ টমাস রিচ বলেন, ডাইনোসররা যখন এই এলাকায় তখন এখানকার আবহাওয়া ছিল জীনধারণের জন্য চরম প্রতিকূল। শীতকালে তাপমাত্রা নেমে যেত মাইনাস ৩০ ডিগ্রিতে। অন্যদিকে, গরমের সময় প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৪ঘ.
bdnews24