২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়া আগামী সপ্তাহে পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করতে পারে

উত্তর কোরিয়া আগামী সপ্তাহ নাগাদ প্লুটোনিয়াম তৈরির উপযোগী পরমাণু স্থাপনা নিস্ক্রিয় করা শুরু করতে পারে। সাহায্যের বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসাবে তারা এ কাজ করবে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম সোমবার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

সউল, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া আগামী সপ্তাহ নাগাদ প্লুটোনিয়াম তৈরির উপযোগী পরমাণু স্থাপনা নিস্ক্রিয় করা শুরু করতে পারে। সাহায্যের বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তির অংশ হিসাবে তারা এ কাজ করবে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম সোমবার এ খবর দিয়েছে। প্রসঙ্গত, উত্তর কোরিয়া এ মাসে পাঁচটি দেশের সঙ্গে সম্পাদিত এক চুক্তিতে জ্বালানি সাহয্যের বিনিময়ে এ বছরের শেষ নাগাদ সোভিয়েত আমলের পরমাণু স্থাপনাগুলো বন্ধ করাসহ তাদের সব বিদারপ্রবণ বস্তুর হিসাব দিতে রাজি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, "আমরা আশা করছি উত্তরের পরমাণু স্থাপনাগুলো আগামী সপ্তাহের শুরু থেকেই নিস্ক্রিয় করা শুরু হবে।" তবে এ খবরটি নিশ্চিত করেনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উত্তর কোরিয়া তাদের পুরাতন পরমাণু স্থাপনাগুলো কীভাবে নিস্ক্রিয় করবে তা পর্যবেক্ষণের উদ্দেশ্যে এ মাসে দেশটিতে সফর করেছেন যুক্তরাষ্ট্রের পরমাণু বিশেষজ্ঞরা। এর একটিতে জ্বালানি রড এবং অন্যটিতে অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম তৈরি হয়। চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির অংশ হিসাবে উত্তর কোরিয়া ইতোমধ্যেই ওই স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছে। এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের জন্য যে ভারী জ্বালানি সাহায্য পাওয়ার কথা তা নিয়ে সোমবার দুই কোরিয়ার মধ্যে আলোচনা হয়েছে। পরমাণু চুক্তি পূরণ করলে উত্তর কোরিয়ার ১০ লাখ টন ভারী জ্বালানি তেল পাওয়ার কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০০ ঘ.