বাগদাদ, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে মার্কিন বাহিনী দাবি করেছে, রোববার বাগদাদের সদর সিটিতে সংঘর্ষের সময় তারা ৪৯ 'সন্ত্রাসী'কে হত্যা করেছে।
মার্কিন বাহিনী জানায়, গত মে ও আগের বছরের নভেম্বরে সেনা অপহরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন এক জঙ্গিকে ধরার জন্য তারা সদর সিটিতে অভিযান চালায়। এ সময় জঙ্গিদের সঙ্গে কয়েকদফা সংঘর্ষ হয়।
মার্কিন বাহিনীর বিবৃতিতে জানানো হয়, অভিযানের সময় তিনটি সংঘর্ষে কমপক্ষে ৪৯ 'সন্ত্রাসী' নিহত হয়। তবে এ সময় কোনো বেসামরিক লোকজন মারা গেছে কিনা তারা সেটা জানে না।
সেনা মুখপাত্র মেজর উইনফিল্ড ডেনিয়েলসন বলেন, "প্রতিটি অভিযানের সময় আমরা নিরীহ বেসামরিক লোকজনকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করি।"
তবে প্রতক্ষ্যদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, রোববার মার্কিন হামলায় দুই ছোট্ট শিুশু নিহত হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছে ঘুমন্ত অবস্থায়। দুই শিশুর মৃহদেহ শহরের ইমাম আলী হসপাতালের মর্গে পড়ে আছে।
এদের এক শিশু যে বাড়িতে থাকত সেখানে একজন শিশুটির ছড়ি বুকে আকড়ে ধরে কাঁদতে কাঁদতে দেখান বিছানা ও বালিশ থেকে তখনও রক্ত গড়িয়ে পড়ছে।
গত মে মাসে বাগদাদের দক্ষিনে তিন মার্কিন সেনাকে অপহরণ করা হয়। পরে তাদের এক জনের মৃতদেহ পাওয়া গেলেও অন্যদের খোঁজ পাওয়া যায়নি। আল-কায়েদা সংশ্লিষ্ট সুন্নি আরব জঙ্গিরা ওই অপহরণের দায় স্বীকার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩২ঘ.
bdnews24