তেহরান, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের শীর্ষ পরমাণু আলোচকের পদ থেকে শনিবার আলি লারিজানি পদত্যাগ করলেও এ সপ্তায় রোমে অনুষ্ঠেয় পরমাণু আলোচনায় তার স্থলাভিষিক্ত নতুন আলোচকের সঙ্গে তিনিও অংশ নেবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।
আলি লারিজানি তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের প্রধান পরমাণু আলোচক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে আলোচনার কৌশল নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে মতবিরোধের জের ধরেই এ পদপে নেন লারিজানি।
আহমাদিনেজাদের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ জলিলি লারিজানির স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে ইরানের শীর্ষ পরমাণু আলোচক হিসাবে আগামী মঙ্গলবার রোমে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলি হোসেইনি এক সংবাদ সম্মেলনে বলেন, "(সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির) প্রতিনিধি হিসাবে ড. জলিলি সেখানে থাকবেন এবং ড. লারিজানিও থাকবেন।"
তিনি আরও বলেন, এই আলোচনায় দুজনই অংশ নিলেও পরবর্তী আলোচনাগুলোয় উভয়েই থাকবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।
লারিজানির পদত্যাগের পরিপ্রেেিত ইরানের পরমাণু নীতিতে কোনো বিভক্তি বা কৌশলে কোনো পরিবর্তন আসার কথা প্রত্যাখ্যান করে দিয়েছেন হোসেইনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "লারিজানির পদত্যাগ অনুমোদিত হয়েছে এবং প্রেসিডেন্ট এ বিষয়ে একমত হয়েছেন। তবে পরমাণু ইস্যুতে ইসলামিক রিপাবলিক অফ ইরান এর নীতি আগের মতোই আছে। এটা অপরিবর্তনীয় ল্য।"
তিনি বলেন, "ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পরিপূর্ণ সংহতি রয়েছে।"
প্রসঙ্গত, পশ্চিমাদের আশঙ্কা, পরমাণু কর্মসূচির আড়ালে তেহরান পরমাণু বোমা তৈরি করতে চায়। এটা ঠেকানোর প্রচেষ্টা হিসাবে ইতিমধ্যেই জাতিসংঘ দুই দফা অবরোধ আরোপ করেছে ইরানের বিরুদ্ধে। অন্যদিকে, তেহরান জোর দিয়ে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদনের ল্েয পরিচালিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24