বাগদাদ, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধুষ্যিত এক এলাকায় মার্কিন বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে। রয়টার্সের টেলিভিশন ফুটেজে এ দৃশ্য দেখা গেছে। এছাড়া পুলিশ জানিয়েছে, ওই সময়কার সংঘর্ষে সবমিলিয়ে ১৩ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছে।
টেলিভিশন ফুটেজে শিয়া অধুষ্যিত সদর সিটির ইমাম আলি হাসপতালের মর্গে ওই দুই শিশুর লাশ দেখা গেছে। হাসপাতালটির চিকিৎসকরা তখন আহতদের চিকিৎসা দিচ্ছিলেন।
নিহত এক শিশু যে বাড়িতে বসবাস করত সেটির এক ঘরের জাজিম ও বালিশে রক্তের দাগ দেখিয়ে এক লোক কান্নায় ভেঙ্গে পড়েন।
ওই বাড়ির বাইরে দাঁড়িয়ে এক নারী রয়টার্সকে বলেন, "আমরা সকালে হাটা-হাটি করছিলাম। হঠাৎ করেই বাড়িটির ওপর রকেট আঘাত হানে এবং শিশুরা কান্না-কাটি করতে শুরু করে।"
সে সময় সদর সিটির আকাশ কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায়। শব্দ শোনা যায় বন্দুকযুদ্ধের এবং আকাশে টহল দিতে দেখা যায় বেশ ককেয়টি মার্কিন যুদ্ধ হেলিকপ্টারকে।
এদিকে, মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অপহরণ অভিযানে বিশেষজ্ঞ এক লোককে ধরার উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, তার আসার খবর পেয়ে স্থলসেনারা বেশ কয়েকটি ভবনে তল্লাশী চালাচ্ছিল। তখন পাশ্ববর্তী এলাকা থেকে মেশিনগান ও রকেটচালিত গ্রেনেড দিয়ে তাদের ওপর হামলা চালানো হলে বিমান সাহায্য চাওয়া হয়। পরে বিমান হামলায় কমপে ছয় শত্র" নিহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০০৬ সালের নভেম্বর এবং ২০০৭ সালের মে মাসে যৌথবাহিনীর সদস্যদের অপহরণ ঘটনার সঙ্গে জড়িতরাও এ অভিযানের ল্য ছিল।
প্রসঙ্গত, গত মে মাসে বাগদাদের দণিাঞ্চল থেকে তিন মার্কিন সেনা অপহৃত হয়। তাদের একজনকে এক মাস পরে হত্যা করা হয়। আর অপর দুই জনের বিষয়ে আজও কোনো হদিস মেলেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24