২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন চীনা ভাইস প্রেসিডেন্ট

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে অবসর নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেং কুইংহং। এর ফলে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ক্ষমতা আরও শক্তিশালী হল এবং নতুন প্রজন্মের কারও জন্য দলের নেতৃত্বে আসার সুযোগ তৈরি হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 11:14 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বেইজিং, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে অবসর নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেং কুইংহং। এর ফলে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ক্ষমতা আরও শক্তিশালী হল এবং নতুন প্রজন্মের কারও জন্য দলের নেতৃত্বে আসার সুযোগ তৈরি হল। সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত ২০৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি থেকে জেং কুইংহং সরে দাঁড়িয়েছেন। ৬৮ বছর বয়স্ক জেং কুইংহংকে দলের নেতৃত্বের সামনের সারিতে নিয়ে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন। তার অবসর পার্টির নেতৃত্বে নতুন মুখ আগমনের সংকেত দিচ্ছে। তেমনি এটাও বোঝা যাচ্ছে যে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর চীনের ক্ষমতায় প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রভাব আরও বাড়ল। পার্টির মুখপত্র একটি পত্রিকার সাবেক সম্পাদক ও বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক লি দেতং বলেন, "ক্ষমতা এখন জিনতাওয়ের, কিভাবে তা কাজে লাগাবেন এবং দেশের জন্য কি করতে চান সে সিদ্ধান্ত তিনিই নেবেন।" তিনি আরও বলেন, "তবে জিনতাও দুঃসাহসী হবেন না। সেটা তার স্বভাবও না।" জেং কুইংহংয়ের সঙ্গে দলের দুই ঊর্ধ্বতন নেতাও অবসর নিয়েছেন। এরা হলেন, নিরাপত্তা প্রধান লুইও গ্যান ও দুর্নিতী বিরোধী প্রধান উই গুয়াংঝেং। তাদের সরে দাঁড়ানো এই ইঙ্গিতই দিচ্ছে যে, পার্টি কংগ্রেস শেষ হলে জিনতাও তার উত্তরসূরীকে দলের সামনের সারিতে নিয়ে আসতে পারেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭০৭ঘ.