বাগদাদ, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের উত্তর অঞ্চল থেকে প্রায় ১৯ টন বিস্ফোরক উদ্ধার করেছে মার্কিন বাহিনী।
মার্কিন বাহিনী শনিবার জানায়, বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের তারমিয়া এলাকা থেকে চলতি সপ্তাহে এই অস্ত্র ভাণ্ডার আবিস্কার করা হয়। ইরাকের এই অঞ্চলে সুন্নি আরব বিদ্রোহীদের অবস্থান বেশ মজবুদ।
উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে ছিল ১৮ দশমিক ৬ টন এমোনিয়াম নাইট্রেট ও ৩৫টি গাড়িবোমা। মার্কিন বাহিনী এগুলো ধ্বংস করে ফেলেছে।
উত্তর ইরাকে মার্কিন সেনা মুখপাত্র পেগি কেগলেরি বলেন, "এই বিশাল পরিমাণ বিস্ফোরক ধ্বংস শত্র"দের জন্য বড় একটি ক্ষতি।"
ইরাকে প্রায় প্রতিদিনই মার্কিন বাহিনী ও ইরাকি নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গাড়িবোমা হামলার ঘটনা ঘটছে।
এ বছরের সবচেয়ে ভয়াবহতম হামলাগুলোর মধ্যে দুটি হয়েছে গত আগস্টে। উত্তর পশ্চিম ইরাকে ওই গাড়িবোমা হামলায় নিহত হয় ৫২০ জন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24