২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ককে সমর্থন করায় বাশারের ওপর ক্ষুব্ধ তালাবানি

উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে তুরস্ককে সমর্থন করায় সিরিয়ার প্রেসিডেন্ট বশার আল-আসাদের ওপর ক্ষুব্ধ ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবনি। শনিবার আরবি ভাষার একটি সংবাদপত্র একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

দুবাই, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে তুরস্ককে সমর্থন করায় সিরিয়ার প্রেসিডেন্ট বশার আল-আসাদের ওপর ক্ষুব্ধ ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবনি। শনিবার আরবি ভাষার একটি সংবাদপত্র একথা জানায়। 'আশারাক আল-আওসাৎ' নামের পত্রিকাটি জানায়, তালাবানি বলেন, "সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বক্তব্য আমি শুনেছি। এই ধরণের একটি মারাত্মক বিষয়কে তিনি যেভাবে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, আমি তা মেনে নিতে পারছি না।" তিন দিন আগে আঙ্কারা সফরের সময় বাশার আল-আসাদ উত্তর ইরাকে অভিযান চালানোর ব্যাপারে তুরস্ককে সমর্থন দিয়েছিলেন। উত্তর ইরাকের সঙ্গে সিরিয়ারও সীমান্ত আছে। তালাবানি বলেন, "আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যেমন ইরাক অভিযান থেকে বিরত থাকার জন্য তুরস্ককে আহ্বান জানিয়েছে, তিনিও সেটা করলে ভাল করতেন।" তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান শুক্রবার বলেন, তুরস্ক আশা করছে উত্তর ইরাকে আশ্রয় নেয়া কুর্দি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্র তড়িৎ পদক্ষেপ নেবে। তিনি জানান, তার দেশ ওই অঞ্চলে সামরিক অভিযান এড়াতে চায়। উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানে তুরস্কের পার্লামেন্ট গত বুধবার সরকারকে অনুমতি দিয়েছে। তবে কুর্দি বিদ্রোহীদের ইরাক ভূখণ্ড ব্যবহার করে তুরস্কে হামলা চালাতে দেবে না বলে প্রতিশ্র"তি দিয়েছে ইরাক সরকার। ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দেশে চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। তুরস্ক দাবি করে আসছে তুর্কি লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রায় তিন হাজার কুর্দি গেরিলা উত্তর ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.