২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুষ্ঠানিক জীবন আমার জন্য নয় : সিসিলিয়া সারকোজি

ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সিসিলিয়া সারকোজি বলেছেন, তিনি আনুষ্ঠানিক জীবন ঘৃণা করেন, এ কারণেই তাদের সংসার ভেঙে গেছে। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেছেন। গত বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষণায় জানায়, সারকোজি ও সিসিলিয়ার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এর ফলে তাদের ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়। আঞ্চলিক একটি সংবাদপত্রকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাতকারে সিসিলিয়া বলেন, "আমরা সব চেষ্টাই করেছি, আমিও করেছি, কিন্তু সংসার টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব ছিলো না।" শুক্রবার সাক্ষাতকারটি প্রকাশিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

প্যারিস, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সিসিলিয়া সারকোজি বলেছেন, তিনি আনুষ্ঠানিক জীবন ঘৃণা করেন, এ কারণেই তাদের সংসার ভেঙে গেছে। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেছেন। গত বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষণায় জানায়, সারকোজি ও সিসিলিয়ার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এর ফলে তাদের ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়। আঞ্চলিক একটি সংবাদপত্রকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাতকারে সিসিলিয়া বলেন, "আমরা সব চেষ্টাই করেছি, আমিও করেছি, কিন্তু সংসার টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব ছিলো না।" শুক্রবার সাক্ষাতকারটি প্রকাশিত হয়। সারকোজি গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। স্বামীর সঙ্গে এ বিষয়ে মতভিন্নতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আনুষ্ঠানিক জীবনের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না। আমি এমন একজন মানুষ, যে নিজেকে সব সময় আড়ালে রাখতে চায়। পছন্দ করে চুপচাপ শান্তিপূর্ণ জীবন।" তিনি জানান, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা সব চেষ্টাই করেছেন। সিসিলিয়া ও সারকোজির ১০ বছরের একটি ছেলে আছে। তবে তিনি আরও বলেন, "আমার ক্ষেত্রে যা হয়েছে, আরো অসংখ্য মানুষের জীবনেও তা ঘটছে।" সিসিলিয়া বলেন, "দাম্পত্য সম্পর্ক জীবনভর মানুষের জন্য প্রয়োজনীয় এমন কিছু নয়। বেশি দিন সেটা রক্ষাও করা যায় না। এর কারণ ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু অসংখ্য মানুুষের জীবনে তা ঘটছে।" এক বিখ্যাত টেলিভিশন উপস্থাপকের সঙ্গে ১৯৮৪ সালে সিসিলিয়ার প্রথম বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠানেই তার সঙ্গে সারকোজির পরিচয়। সংশি